June 2, 2026, 12:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

মেহেরপুরে যৌথবাহিনীর হাতে ৩ অস্ত্র কারবারি আটক, ইতালিয়ান পিস্তল উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র কারবারিকে আটক করেছেন যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে ইতালিতে তৈরি একটি নাইন এমএম পিস্তল।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
আটকরা হলেন, দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঐ তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ভারত থেকে অস্ত্র পাচারের সাথে জড়িত এবং সম্প্রতি মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা একটি অস্ত্র বিক্রি করেছে। তিনজনকে নিয়ে আজ ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।
তুফানকে গ্রেফতার করা যায়নি।
আটক তিন জনকে মুজিবনগর পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net