February 27, 2026, 10:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ কর্মী দুই আপন ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুইজন আপন ভাই।
বুধবার বিকেল বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাত্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদ আনসারি বিপ্লবের অনুসারী। বিপ্লব একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা।
পূর্বের দলীয় কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ মন্ডল (৫০) ও তার আপন ভাই নজরুল ইসলাম মন্ডল (৪৫)।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই তাদর বাড়িতেই ছিলেন। হঠাৎ সেখানে হানা দেয় ইন্তা মালিথা ও সুমন পিয়াদার নেতৃত্বে প্রায় ৮/১০ সশস্ত্র সন্ত্রাসী। তাদের হাতে ছিল ধারলো অস্ত্র। তারা দুই ভাইকে একজায়গায় কওে এলোপাতারি কোপাতে থাকে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে যায়। দুই ভায়েরই উরু থেকে দুপা কেটে আলাদা কওে দেয়া হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বর্তমানে পরিস্থিতি থমথমে আছে।
শুভব্রথ আমান
৩০/১০/২০২৪

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net