July 21, 2026, 5:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

খোকসায় জাতীয় পুষ্টি দিবসে শিশুদের মাঝে খাদ্য বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে দ্বিতীয় দফায় কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ আজ সোমবার সকালে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও হাসপাতালের আরএমও প্রেমাংশু বিশ্বাস এর উপস্থিতিতে উপজেলার আবাসন প্রকল্পের ৩২ জন ও স্থানীয় অসহায় শিশুদের মাঝে সহ মোট ৫০ জন শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, অপুষ্টিতে আমাদের শিশুরা যেভাবে রোগাক্রান্ত হয়ে ওঠে-তাদের বেড়ে ওঠার লক্ষ্যে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে এবং করোনা ভাইরাসে মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় শিশুদের সঠিক পুষ্টি পূরণের লক্ষ্যে সরকারের তহবিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ করা হচ্ছে।
শিশু খাদ্যের মধ্যে রয়েছে ডানো গুঁড়া দুধ এক প্যাকেট, ১ কেজি চিনি, ১প্যাকেট সুজি, হাপ কেজি আপেল ফল।
উল্লেখ্য জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে গত মাসে ৬২ শিশু পরিবারের মাঝে অনুরুপ পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net