October 13, 2026, 9:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালুঘাট এলাকা থেকে সুরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুরমান আলী জিকে ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুষ্টিয়া শহরের মিশন স্কুলের অপরপাশে রাস্তায় হালিম বিক্রেতা হাকিম তার বাড়ি থেকে হারানো গহনা চুরির অভিযোগ দেন সুরমানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সুরমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় বুধবার রাতে।
এরপর থেকে সুরমানের কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকার আমেনা খাতুন নামে এক নারীর বাথরুমের পাশে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পাওা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ।
নিহতের ভাই সেলিম হোসেন বলেন, হালিম বিক্রেতা হাকিম সুরমানকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ইলেকট্রিক শকসহ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
কুষ্টিয়া মডেল থানার এসআই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই হালিম বিক্রেতা হাকিমসহ সন্দেহভাজনরা গা ঢাকা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net