October 22, 2026, 7:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি

লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে দিযেছে বিএসএফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
লালমনিরহাটের পাটগ্রাম ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় ১৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে প্রবেশের পর তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে সীমান্তের কাছে নিয়ে এসে ছেড়ে দেয়। পরে তারা সুযোগ মতো দেশে প্রবেশ করে।
বিজিবি জানায়, বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’
এদিকে, বুধবার (২১ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তিপাড়া থেকে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেন।
বুধবার রাত ১০টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুসুমপুর বিওপির নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বৃত্তিপাড়ার জামে মসজিদের পাশে বুধবার সকাল ৯টার সময় অভিযান চালায়। এ সময় রাস্তার ওপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।
আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা বিভিন্ন সময় বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। এরপর তারা ভারতের মুম্বাই শহরে রাজমিস্ত্রির কাজ করতেন। তাদেরকে ভারতীয় পুলিশ আটক করে নিয়ে এসে সীমান্তোর কাছে ছেড়ে দিয়েছিল। এরপর তারা দেমে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net