July 12, 2026, 4:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

মেহেরপুর সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ-ইন বিএসএফের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনন্দবাস ক্যাম্প সূত্রে জানা গেছে, ভোরে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশি ১২ নাগরিককে ঠেলে দেয়। বিজিবি সদস্যরা তাদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন, আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
আটকরা জানান, কয়েক বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখানে তারা দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে রাখে। সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে এনে পুশ-ইন করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net