July 31, 2026, 9:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা

ভারতে দুর্ঘটনাগ্রস্ত বিমানের মোট ২৪২ জন আরোহীই নিহত!

দৈনিক কষ্টিয়া অনলাইন/
আহমদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ২৪২ জনই নিহত। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। এর আগে সংবাদ সংস্থা এপিকে এ কথা জানান অহমদাবাদের পুলিশ কমিশনার। অন্য দিকে, রয়টার্সকে অহমদাবাদ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ ইতিমধ্যেই আনা হয়েছে।
এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। তার পরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে অহমদাবাদে পৌঁছে গিয়েছেন।
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় শতাধিক অ্যাম্বুল্যান্স। রয়টার্স জানিয়েছে, অহমদাবাদের হাসপাতালে অন্তত ১০০টি দেহ পৌঁছে গিয়েছে। অনেক দেহই ঝলসে গিয়েছে। ফলে শনাক্ত করা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net