March 19, 2026, 10:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

সারাদেশে দুই দিন ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে নদ-নদীর পানি


দৈনিক কুষ্টিয়া অনলাইন/

দেশব্যাপী মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বুধবার (২ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে।
পরের দিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকায় অতিভারি বৃষ্টি হলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অনেক এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বৃষ্টির কারণে নগরীর ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হলে অনেক শহরাঞ্চলেও জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায় নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net