June 11, 2026, 9:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন

শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (১১ জুন) থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
দোকান মালিক সমিতি জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় গত এপ্রিল মাসে দোকানপাট ও শপিংমলের কার্যক্রম সীমিত করা হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে ধাপে ধাপে সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাত ৯টা পর্যন্ত কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। :::

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net