March 3, 2026, 11:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি

পদ্মা নদীতে নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মা নদীর নৌ-চ্যানেলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন। নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পূর্বে সাঁড়ার ৫ নম্বর ঘাটের স্লুইস গেট এলাকায় ঘটেছে। গুলিবিদ্ধরা হলেন মো. নিজাম (২৬) ও মো. সজিব হাওলাদার (২৫)।
দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের বুকের বাম পাশে গুলি প্রবেশ করে পিঠ দিয়ে বের হয়েছে, আরেকজনের বাম চোখে গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দা এবং লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন ‘এটি এন্টারপ্রাইজ’ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মা নদীর সাড়াঘাট থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নিয়েছে।
অন্যদিকে, ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এক বছরের জন্য পদ্মা নদীর গোয়ালন্দ থেকে পাকশী পর্যন্ত নৌ-চ্যানেল চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবলইউটিএ) থেকে ইজারা নিয়েছে। গ্রুপ অন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছেন।
মেহেদী হাসান অভিযোগ করেছেন, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে খাজনা আদায় করেছে। ঘটনার সময় হামলাকারীরা এটি এন্টারপ্রাইজের কর্মীদের ওপর গুলি ও বোমা ছুঁড়ে, এবং ৩০-৩৫ হাজার টাকার নগদসহ একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।
গ্রুপ অন সার্ভিসেসের সহকারী পরিচালক সোহেল খন্দকার জানিয়েছেন, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজের লোকজন তাদের সীমানায় খাজনা আদায় করছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া না হওয়ায় এই সংঘর্ষ ঘটেছে।
অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের সময় গুলি ও বোমা বর্ষণ করা হয় এবং এটি এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নেওয়া হয়।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net