April 22, 2026, 1:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তা সহ আক্রান্ত ৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এ জেলায় এক পুলিশ কর্মকর্তা, এক পুলিশ ও এক বিজিবি সদস্যসহ নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মারা গেছেন ১ জন।
আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক সুবেদার, দামুড়হুদা মডেল থানার একজন উপ-পরিদর্শক, দর্শনা থানার এক পুলিশ সদস্য এবং আলমডাঙ্গার ভোদামাড়ি গ্রামের একজন। আক্রান্ত ওই বিজিবি ও পুলিশ সদস্যদের ৩ জনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে এবং বাকি একজনকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গায় মোট ১৪৪ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net