October 9, 2026, 7:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টনে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পার্থের এই নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় মন্ত্রিসভা রদবদলের অংশ। একই সঙ্গে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
আন্দালিব রহমান পার্থ আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃত্বে আসেন। তিনি প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ছেলে। ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
দীর্ঘ বিরতির পর চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসনে আবারও জয় পান পার্থ। তিনি ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছিলেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে পার্থ এবার সরাসরি রাষ্ট্রের গণমাধ্যম, তথ্যপ্রবাহ ও সম্প্রচার-সংশ্লিষ্ট নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সংসদে বক্তব্য দেওয়ার পরিচিতির কারণে নতুন দায়িত্বে তাঁর ভূমিকা নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net