September 18, 2026, 2:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষকতাকে পেশা নয় দায়িত্ব হিসেবে নেয়ার আহবান উপাচার্যের/
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER)-এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।
১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাক্রম, একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, নিয়ম-কানুন ও একাডেমিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
উপাচার্য তার বক্তব্য বলেন ;
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক যদি কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের প্রধান বিবেচনা করেন, তাহলে তার মাধ্যমে দক্ষ, নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা কঠিন। পৃথিবীর বহু মনীষী ও জ্ঞানী মানুষ কোনো বস্তুগত স্বার্থের বিনিময়ে নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের অবদান রেখে গেছেন। তাদের সেই নিঃস্বার্থ অবদানের ধারাবাহিকতাতেই আজকের সভ্য সমাজ গড়ে উঠেছে।
তিনি বলেন,
তাই শিক্ষকতাকে গ্রহণ করতে হবে ভালোবাসা, দায়িত্ববোধ ও নিবেদিতপ্রাণ মানসিকতা নিয়ে। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় অসদুপায় পরিহার এবং অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ—একজন আদর্শ শিক্ষকের মৌলিক দায়িত্ব। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং অল্পসংখ্যক শিক্ষার্থীকেও যথাযথভাবে প্রশিক্ষিত করে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই।
ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (IIER) ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকতা ও শিক্ষা-সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের একাডেমিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net