September 19, 2026, 3:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল-২০২৬ বা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন এ বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে বর্ধিত মূল বেতন একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

গেজেট অনুযায়ী, নতুন মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে প্রথম ধাপে ১ম থেকে ৯ম গ্রেডের বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ৫০ শতাংশ কার্যকর হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১ম থেকে ৯ম গ্রেডে বর্ধিত মূল বেতনের আরও ৩০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে আরও ২৫ শতাংশ কার্যকর হবে। সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের অবশিষ্ট অংশ কার্যকর হয়ে নতুন বেতন কাঠামোর শতভাগ বাস্তবায়ন হবে।

নতুন বেতন কাঠামোর আওতায় বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধানও আগের তুলনায় কমানো হয়েছে। ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং প্রথম গ্রেডে ১০০ শতাংশ।

এর আগে ৩১ আগস্ট ২০২৬ মন্ত্রিসভা জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করে। তখন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছিলেন, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছিল।

নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এখন ধাপে ধাপে নতুন মূল বেতন কার্যকর হওয়ার পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও বাস্তবায়িত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net