November 19, 2026, 2:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশব্যাপী হামলা, নৈরাজ্য ও বিভিন্ন অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত ১০টার দিকে ছাত্রলীগের অপতৎপরতা রুখতে আবারও রাজপথে নামেন তারা। এ সময় ক্যাম্পাসের অভ্যন্তরে, মেইন গেটে এবং পার্শ্ববর্তী শেখপাড়া-শান্তিডাঙ্গা অঞ্চলে মিছিল করে প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘খুনি হাসিনার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’; ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’; ‘খুনি হাসিনার আস্তানা, এই বাংলায় হবে না’; ‘আয় হাসিনা দেইখা যা, রাজপথে তোর বাপেরা’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

এর আগে, গত ১০ নভেম্বর দেশব্যাপী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই রাতে ক্যাম্পাসের মেইন গেটে অবস্থান নেন তারা। পরবর্তী সময়ে গত ১৫ নভেম্বর ‘ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই দিন রাতেই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোটরসাইকেল শোডাউন করেন ইবি ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তাদের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে কতিপয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অনলাইন বৈঠকের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে ক্যাম্পাস বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ইবি ছাত্রদল সদা তৎপর।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউন কর্মসূচি মোকাবিলায় গতকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। শুধু গতকাল নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করার পর থেকেই ছাত্রদল রাজপথে অবস্থান নিয়েছে। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা, সহিংসতা ও ক্যাম্পাসে নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসী ছাত্রলীগের কোনো স্থান হবে না। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, ছাত্রদল তা রক্ষা করবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net