July 28, 2026, 4:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

খোকসায় ইয়াবাসহ গ্রেপ্তার -২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া মাসুদের দোকানের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে স্বপন শেখ (৩২) ও শৈলকুপার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ (৩০)কে গ্রেপ্তার করে খোকসা থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতার দুজনকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net