September 11, 2026, 3:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় পদ্মা-গড়াই মোহনায় বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন পানি সম্পদ সচিব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় পদ্মা-গড়াই মোহনায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১ জুলাই) তিনি এ কর্মসূচীর উদ্ধোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান গড়াই খনন প্রকল্পের ভূমি উন্নয়ন কর্মসূচীর আওতায় গড়াই উপক‚লের মহানগর ট্যাকে গড়াই ও পদ্মা নদীর মিলনস্থল সহ গড়াউ ক‚লের উদ্ধারকৃত ভূমি উন্নয়নের অংশ হিসেবে বনায়ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এখানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করে বনায়ন গড়ে তোলা হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু, গড়াই খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তাজবির হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় কবির বিন আনোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রেট ম্যানগ্রোভ সুন্দরবনসহ এই জনপদের জীব বৈচিত্র রক্ষায় শেখ হাসিনা সরকারের গৃহীত কর্মসূচী বিষয়ে আলোকপাতা করেন। তিনি বলেন গড়াইকে রক্ষা করতে হবে। গড়াই বাঁচলে সুন্দরবন বাঁচবে। আগামী ২০২২ সাল পর্যন্ত চলমান এই প্রকল্প বাস্তবায়ন হলে গড়াইয়ের দুইধার সংরক্ষনের মাধ্যমে বিলীন হয়ে যাওয়া ভূমি উদ্ধারের পাশাপাশি বহুমুখী সমৃদ্ধি ও সম্ভাবনার দ্বার খুলে যাবে।
তিনি বলেন শিলাইদহ কুঠিবাড়ি, তালবাড়িয়ার ভাঙ্গন এবং গড়াই নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত ঝুঁিক নিরসনে ইতোমধ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন উদ্ধারকৃত জমিতে ড্রেজিং ষ্টেশন, রেষ্ট হাউস, ইকোপার্ক গড়ে তোলাসহ সরকারী বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার একটি সুত্র জানায় ২০১৯-২০অর্থ বছরে প্রায় ৬৯লক্ষ টাকা প্রাক্কলন ব্যয়ে কুষ্টিয়া সদর উপজেলার মহানগর ট্যাকে গড়াই ও পদ্মা নদীর মিলনস্থলের ডান তীরে ড্রেজড ম্যাটেরিয়াল বা খননকৃত মাটি/বালি সংরক্ষনের জন্য ৩শ মিটার স্লোপ প্রতিরক্ষা কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net