October 13, 2026, 1:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঈদের ছুটি তিন দিন, কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া /
আসন্ন কোরবানির ঈদে ছুটি থাকবে তিনদিন। এ সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। সীমিত পরিসরে কাজের কারণে এখনও অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে। এর মধ্যে ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net