October 13, 2026, 1:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

আরো ২ বছর ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর করে প্রজ্ঞাপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

আরো দুই বছরের জন্য ফজলে কবীরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগে দেয়া হলো। সে হিসাবে তিনি ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হলেন।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে সংসদে বিল পাস হয়।

গভর্নর ফজলে কবির গত ৩ জুলাইয়ে ৬৫ বছরে পা দিয়েছেন। এ পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে ওই বয়সসীমার বাইরে গভর্নর হিসেবে নিয়োগ দেয়া সম্ভব হয় না। এমনকি বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিকেও ৬৫ বছর পর পুনর্নিয়োগ দেয়াও সম্ভব হয় না। এজন্য এই বিলটি পাস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net