October 13, 2026, 3:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

নতুন ৫১, করোনায় মৃত্যু ছাড়াল আড়াই হাজার

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ গেছে করোনায়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ছয় হাজার ৭৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭২৫ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৪০ জন ও নারী ১১ জন। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১২ জন , সত্তরোর্ধ্ব ১১ জন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন। আর এখন পর্যন্ত যে দুই হাজার ৫৪৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ দুই হাজার ১১ জন (৭৮ দশমিক ৯৬ শতাংশ) এবং নারী ৫৩৬ জন (২১ দশমিক ০৪ শতাংশ)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net