October 13, 2026, 3:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

কুষ্টিয়াসহ ১৩ জেলায় বিদেশগামীদের নমুনা সংগ্রহ আজ থেকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াসহ ১৩ জেলায় বিদেশগামীদের নমুনা সংগ্রহ আজ (২০ জুলাই) থেকে বিদেশগামী বাংলাদেশিদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট। নমুনা সংগ্রহের স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদেশে গমনেচ্ছু যাত্রীদের যাত্রা শুরুর৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। এ সময় পাসপোর্ট ও টিকেটের অনুলিপি দিতে হবে। দেখাতে হবে মূল পাসপোর্ট ও টিকেট। নমুনা পরীক্ষার জন্য প্রত্যেককে দিতে হবে ৩৫০০ টাকা।
সংগৃহীত নমুনা সরকারি ল্যাবে পরীক্ষা করা হবে যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।
বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশযাত্রায় কোভিড-১৯ পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net