March 2, 2026, 3:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

হানিফ সংকেতের ঈদ ‘পাঁচফোড়ন’-এ থাকছে করোনা নিয়ে আয়োজন

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে আসছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। তিনি নির্মাণ করেছেন বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ‘পাঁচফোড়ন’।
গাইছেন নকীব খানএবারের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশ্বিক মহামারি করোনার কারণে নিজ নিজ বাসায় থাকা দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফোনালাপের মাধ্যমে। অনুষ্ঠানজুড়ে থাকছে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বার্তা এবং কোরবানির ঈদ নিয়ে মজার মজার আলোচনা। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটিকা ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব প্রতিবেদন।
ফাগুন অডিও ভিশন জানায়, এবারের আয়োজনে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম।
টকশোয়ের আদলে একটি নাট্যাংশগান থাকছে তিনটি। করোনার কারণে অনেকদিন গ্রামে যেতে না পারার আকুতি নিয়ে আসিফ ইকবালের কথায় নকীব খান গেয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি হৃদয়স্পর্শী গান। গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ধ্রুবতারা ব্যান্ড পরিবেশন করেছে আরেকটি গান। কথা লিখেছেন রঞ্জু রেজা, সুর করেছেন এস আই টুটুল। গানটি মানিকগঞ্জে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে ধারণ করা হয়।
গাইছেন কণাঅন্য গানটি গেয়েছেন কণা। সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এবারও কোরবানির ঈদ ও করোনা সচেতনতার ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন- সোলায়মান খোকা, আব্দুল আজিজ, শুভাশিস ভৌমিক, কামাল বায়েজিদ, আমিন আজাদ, বিলু বড়ুয়া, শাহেদ আলী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সাজ্জাদ সাজু, সজল, নিসা, ইমিলা, হাশিম মাসুদ, রিমু, মতিউর রহমান, মনজুর আলম, জাহিদ চৌধুরী, পাপিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net