August 24, 2026, 11:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। এবং দুজনে প্রায় ১৫ মিনিট আলাপ করেন।
ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাষণ বিনিময়ের পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশদ জবাবে চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পরিকল্পনা করেছে এবং যেসব কার্যক্রম চলছে সেগুলো বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন। ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net