April 18, 2026, 8:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

ঈদে সিসিমপুরের আয়োজন ‘হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে সিসিমপুরের ৩ পর্বের বিশেষ অনুষ্ঠান ‘হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ১১টা ২০মিনিটে, ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সকাল ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠান।

সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো তাদের বাড়িতে থেকেই অনুষ্ঠানে অংশ নেবে। ঘরে থেকেও কীভাবে ঈদের আনন্দ করা যায়, কীভাবে বাইরের পৃথিবীটাকে ঘরে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে কথা বলবে হালুম-টুকটুকি আর ইকরিরা।

ওরা কল্পনায় পার্কে হাঁটে-বেড়ায়, কল্পনায় ঘুড়ি ওড়ায়। ওরা জানে, সব স্বাভাবিক হলে আবারও বটতলায় যাবে খেলতে। তার আগ পর্যন্ত ওরা ঘরেই বসে গান গাইবে আর ঈদের মজা করবে। তবে ঘরে থাকা সময়ে ওদের মনও খারাপ হয়। মন খারাপ হলে কী করতে হবে, সেগুলোও উঠে এসেছে এই তিন পর্বে।

ঈদের বিশেষ এই অনুষ্ঠান সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “করোনা মহামারির এই বিশেষ সময়ে শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে।

“ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে। শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কীভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায় আর নিজেদের নিরাপদ রাখা যায়।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net