August 25, 2026, 6:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

অনলাইন প্রেস ইউনিটি কুষ্টিয়া জেলা শাখার বৃক্ষরোপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলাধীন খাজানগরে ‘মুজিববর্ষ’ এবং সংগঠনের সদ্যপ্রয়াত যুগ্ম-সম্পাদক মরহুম রাকিবুল হাসান (রিকো)’র স্মৃতির স্মরণে বৃক্ষরোপন করা হয় সোমবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় তরণ ব্যবসায়ী ও সমাজসেবক মিন্টু ফকির। সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মিলন মাযহার, সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ রাজু, জেলা যুবলীগের সাবেক নেতা এনামুল হক ফকির, সদ্যবিলুপ্ত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ৷
খাজানগরের ক্যানেল পাড়ে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে প্রায় শতাধিক বৃক্ষরোপন করা হয়৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net