June 18, 2026, 2:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

মৌবন এর উদ্যোগে ১১ প্রবীণ ব্যক্তিকে উপহার প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রবীণ দিবস উদযাপন করেছে ফাইন্ড এ ফরচুন যা নারী বাতায়ন কতৃক পরিচালিত একটি মৌবন উদ্যোগ। শুক্রবার বিকেলে সংস্থার কার্যালয়ে ১১জন প্রবীণের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এছাড়াও এই ১১ জনকে প্রতিমাসে প্রত্যেককে ১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়।
নারী বাতায়নের সম্পাদিকা আফরোজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌবনের সিইও হাবিবুল আলম, শিশির বেকারীর স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলাম শহীদ,পরিচালক আল্লা­ামা তানভীর শিশির, মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, শিশির বেকারীর পরিচালক ফারজানা তানভীর, মৌবনের কর্মকর্তা আশিকুজ্জামান রনি,রতন কাজী ও এসএম জামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যারা সুবিধাবন্চিত এবং যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের কাছে হাত পাততে পারে না এমন কিছু মানুষের জন্য মৌবন এর উদ্যোগে নারী বাতায়নের মাধ্যমে ১১জন প্রবীণকে এই সুবিধা প্রদান করা হয়।
প্রসঙ্গত, নারীদের উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে নারী বাতায়ন সংস্থাটি। যেটির উদ্যোগে রয়েছে মৌবন। যা উৎসর্গ করা হয়েছে আফরোজা ইসলাম (আম্মু) ও রওশন আজিজ (আম্মা) এর নামে। সার্বিক তত্বাবধায়নে রয়েছে মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net