April 21, 2026, 7:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ার অকালপ্রয়াত তরুণ সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রিকো-র স্মরণ সভা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার অকালপ্রয়াত তরুণ সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রাকিবুল হাসান রিকো-র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার (১১ অক্টোবর)। সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া এই স্মরণসভার আয়োজন করে শহরের কাটাইখানা মোড়স্থ কুষ্টিয়া পাবলিক স্কুল প্রাঙ্গনে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও ডেইলী কুষ্টিয়া টাইমসের সম্পাদক-প্রকাশক লেখক গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে স্মরণ-সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, বিশেষ অতিথি ছিলেন প্রয়াত রিকোর অগ্রজ জোটের সিনিয়র সংগঠক, নোঙর, কুষ্টিয়ার সদস্য-সচিব কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য, জোটের সিনিয়র সংগঠক কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পরিবেশবিদ ও আলোকচিত্রী এস আই সোহেল এবং সিনিয়র সংগঠক মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গীতিকার শাহাবুদ্দিন মিলন৷ ৷ প্রয়াত রিকোর সহকর্মীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন জোটের সংগঠক লিও কোরবান আলী।
স্মরণ-সভাটি সঞ্চালনা করেন জোটের সিনিয়র সংগঠক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান শামীম রানা।
বক্তারা তাদের আবেগ আপ্লুত স্মৃতিচারণে প্রয়াত তরুণ সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রাকিবুল হাসান (রিকো)-র জীবন ও কর্মের নানা উজ্জ্বলতর দিক তুলে ধরেন।
তারা বলেন, রিকোর মৃত্যুতে শুধু একজন সহযোদ্ধা সংগঠক বা সমাজসেবকের মৃত্যু হয়নি বরং কুষ্টিয়া তথা বাংলাদেশ হারিয়েছে এক অপার সম্ভাবনাকে৷ বক্তাবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্মরণ-সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী এ কে এম শরিফুল ইসলাম হেলালী৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net