April 21, 2026, 9:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক ভূঁইফোড় আওয়ামী লীগ নেতা কারাগারে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এক ভূঁইফোড় আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঐ ব্যক্তির নাম নুরুজ্জামান ওরফে পলাশ মোল্লা। গ্রেফতার ব্যক্তি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার দাউদ মাস্টারের ছেলে।
সে বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ নামের একটি ভূঁইফোড় সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি।
মামলা সুত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাঝিহাট গ্রামের স্বামী পরিত্যক্তা ও ভূমিহীন এক অসহায় মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিলো নুরুজ্জামান। এক পর্যায়ে ওই মহিলা অন্তস্বত্বা হয়ে পড়ে। পরবর্তীতে ৮ মাসের অন্তস্বত্বা ওই নারীর গর্ভপাত ঘটানোর জন্য স্থানীয় এক ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ানো হয়। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে ওই নারী একটি মৃত মেয়ে শিশু প্রসব করে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে পলাশ মোল্লাকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরর পর শনিবার (১৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু জানান, ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে (১৬ অক্টোবর) মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই এ ঘটনায় ওই নারী ২২ ধারায় জবানন্দী দেন। পুলিশ পলাশ মোল্লাকে গ্রেফতার করে । ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শনিবার বিকেলে আসামীকে আদালতে সোপর্দ করলে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে তার সকল অপকর্ম সে স্বীকার করেছে।
স্বীকারোক্তিমুলক জবানবন্দীর পর আদালত তাকে জেলে প্রেরণের ানর্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net