April 21, 2026, 9:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ার হরিনারায়ণপুরে শিশুর মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

কুষ্টিয়ার হরিনারায়ণপুর থেকে ৫ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে ১৫০ মিটার দূরে পূরাতন ভূমি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে। কীভাবে এ শিশুর মৃত্যূ হলো তা এখনো জানা যায়নি।

মৃত মেয়ে শিশুর নাম মোছা: সানজিদা (৫)। তার পিতার নাম মো. সোহাগ। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারয়ণপুর ইউনিয়নের পূর্ব-আব্দালপুরে। সোহাগের স্থানীয় হরিনারায়ণপুর বাজারে ভিডিও ক্যামেরা ভাড়া দেয়ার ব্যবসা আছে।
পরিবার সূত্র বলছে, রবিবার সাড়ে ৪টার দিকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ পাওয়া যায় বাড়ি থেকে ১৫০ মিটার দূরে কাচারি মাঠের কাছে পূরাতন ভুমি অফিসের শৌচাগারের প্যানের পাশে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে লালা বের হচ্ছিল, বিষক্রিয়ায় মৃত্যু হলে যেমন হয়। মরদেহ উদ্বার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। সোমবার ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ বলছে, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে, দ্রুতই কারণ উদঘাটন হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কিছু তথ্য তারা পেয়েছেন কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।

পরিবারের লোকজন বলছেন প্রতিদিন ৪টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যেত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net