October 13, 2026, 1:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ১ আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
র‌্যাব-১২ কুষ্টিয়া এক অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও মাদকসহ ইমরান শেখ ইমন নামে এক ব্যক্তিকে আটক করেছে । শনিবার রাত ১০ টার দিকে শহরের মজমপুর এলাকার বনানী সিনেমা হলের পাশের একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ইমরান শেখ ইমন কুষ্টিয়া শহরের বাবার আলী গেট এলাকার সামসুজ্জামানের ছেলে।
র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। তার অফিস থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ও ৪২ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় ইমন হত্যাসহ একাধিক মামলার আসামী।
ইমরান শেখ ইমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করে মডেল থানায় তাকে হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net