November 15, 2026, 4:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয়

অবশেষে বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
বড় ছেলের দেওয়া তিন হাজার টাকা মেম্বারকে দিয়েও এক বছর অপেক্ষা করেও বয়স্ক ভাতার কার্ড পাননি। শেষে দুই সাংবাদিকের চেষ্টায় বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতপাখিয়া গ্রামে।
২০১৮ সালের ১ জুলাই সাতপাখিয়া গ্রামের গফুর মোল্লার ছেলে আব্দুল কাদের (৬৫) বয়স্ক ভাতার আবেদন করেন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল রাজ্জাকের কাছে। বৃদ্ধ আব্দুল কাদের আক্ষেপ করে বলেন, সাথে তিন হাজার টাকাও দিয়েছি কিন্তু অনেক ঘোরাঘুরির পর অবশেষে টাকা পাবো এমন আশা ছেড়েই দিয়েছিলাম।
অবশেষে খোকসার দুই সাংবাদিক কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক অধিকারের খোকসা প্রতিনিধি ওবাইদুর রহমান আকাশ ও অন্য জন্য কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার মমিন হোসেন ডালিমের চেষ্টায় রবিবার দুপুরে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের সহায়তায় বৃদ্ধা আব্দুল কাদেরকে বয়স্ক ভাতার ১২ হাজার টাকা দেওয়া হয়।
শোমসপুর সোনালী ব্যাংকে বৃদ্ধর অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে তার বাড়িতে পৌঁছে দেন ওই দুই সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net