April 19, 2026, 5:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ-এর প্রতিষ্ঠা পালিত

আব্দুল আলিম, ভেড়ামারা/ 
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ’র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার বিকালে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা জাসদের উদ্যোগে ভেড়ামারা বাস্টান্ডে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতা-কর্মীরা শহরের চারিদিক দিয়ে ঢাক-ঢোল বাদ্যযন্ত বাজিয়ে, ব্যানার-ফেস্টুন, পতাকা নিয়ে শ্লোগান-শ্লোগানে মুখরিত করে সমাবেশ স্থলে যোগদান করেন।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে এবং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, মোকারিমপুর ইউনিয়নে সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনু, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি নবীর উদ্দিন, জাসদ নতা রফিকুল ইসলাম, যুবজোটের সিনিয়র সহ সভাপতি মাসুদ পারভেজ উপজেলা যুবজোটের সহ সভাপতি, তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ারুল কবির টুটুল বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু প্রমুখ।
এসময় বক্তারা, দুর্নীতি, লুটপাট, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবন্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও সকালে উপজেলা জাসদের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাসদ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net