June 28, 2026, 6:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

কুষ্টিয়ায় ফ্রি সবজি বিতরণ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: অসহায় দিন মজুর খেঁটে খাওয়া মানুষদের মাঝে এবার ফ্রি সবজি বিতরণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ব্যানারে কুষ্টিয়া শহরের কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের নেতৃত্ব দেন ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও ফয়সাল সিদ্দিক আরাফাত। এ সময় প্রায় ১০ মণের অধিক নানা ধরনের মৌসুমী সবজি খেটে খাওয়া মানাষদের মাঝে বিলি করা হয়।

সাধারন মানুষ এ সবজি পেয়ে তাদের আনন্দও ব্যক্ত করতে দেখা যায়। চৌরহাস এলাকার বাসিন্দা ভিখারী নূরজাহান একটি লাউ ও একটি পাতা কপি পেয়ে যার পর নেই খুশী। তাকে জিজ্ঞেস করা হলো এগুলো কারা দিল। তিনি জবাব দিলেন তার মােত করে। “শুনলাম আওয়ামী লীগের ছাত্ররা দেচ্ছে,” তাই গেলাম, আমার দিল।” একই সাথে করোনার কারনে তার ভিক্ষা করতে সমস্যার কথাও জানালো।

ভ্যান চালক আশরাফুল সে একটা মিঠাকুমড়া পেয়েছে। জানালো ভার্সিটির ছাত্রলীগের নেতারা দিয়েছে।

শহরের নানা বর্ণের মানুষকে তাদের মতো করেই সংগ্রহ করতে দেখা গেল ছাত্রলীগের দেয়া এসব সবজি। মজমপুর গেটের ব্যবসায়ী বিশুর মতে এটা খুব একটা কাজ হয়েছে। কারন তার মতে করোনার কারনে সবজির বাজারে দাম চড়া। এটি সাধারন মানুষকে এক বা দুদিনের জন্য হলেও স্বস্তি দেবে।

দেশে লকডাউনের কারনে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে। এসব অসহায় দরিদ্র মানুষদের সেবায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। নিজেদের অর্থায়নে এবং বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে সবজি বিতরণের সিদ্ধান্ত নেয় তারা।

যতদিন দেশের এমন অবস্থা থাকবে ততদিন অসহায় মানুদের কে এ সেবা প্রদান করবে বলে জানায় তারা।

ফয়সাল সিদ্দিক আরাফাত বলেন, ছাত্রলীগ সর্বদা মানুষের সেবায় কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশের এই ক্্রান্তিকার্লে আমি একজন ছাত্রলীগ কর্মী হিসেবে অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়েজিত করেছি। সেই সাথে সকলের কাছে আমার আহবান আসুন আমরা সকলে মিলে সমাজের অসহায় মানুষদের সেবাই এগিয়ে আসি।

মিজানুর রহমান লালন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের মানুষকে নিরাপদ রাখারা জন্য দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। যার কারণে সমাজের অসহায় মানুষরা যেন না খেয়ে থাকে। এজন্য অসহায় মানুষের সেবায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ কর্মীরা রাস্তায় রস্তায় ফ্রিতে সবজি বিতরণ করছি। মানুষ বাঁচলে টিকে থাকবে মানবতা।

লালন সবাইকে দরিদ্র মানুষদের পাঁশে দাঁড়ানোর আহব্বান জানায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net