April 22, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

দৌলতপুরে বাল্যবিবাহ, কনের পিতার ৬ মাসের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

প্রথমে নিষেধ করা হয়, তারপরও বাল্যবিয়ের আয়োজন করায় কুষ্টিয়ার দৌলতপুরে কনের পিতার ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের কনের পিতা আসলাম হোসেন (৪০) কে এ দন্ড দেওয়া হয়। সে ওই গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে।


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার কনের পিতা আসলাম হোসেনকে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে আছমা খাতুনের বিয়ে না দেয়ার জন্য নির্দেশ ও পরামর্শ দেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশ অমান্য করে আসলাম হোসেন শুক্রবার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে আছমা খাতুন (১৫) এর বিয়ে দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালান। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের কিসমত আলী ছেলে বর নাজমুল হোসেন (২২) ও তার লোকজন পালিয়ে গেলে কনের পিতা আসলাম হোসেনকে আটক করা হয়। পরে তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net