November 3, 2026, 2:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮

খোকসা পৌরসভা/মনোনয়ন তুমি কার !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় মনোনয়ন নিয়ে শেষ পর্যন্ত বড় ধরনের তামাশা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে বড় থরনের ধোঁয়াশা। কে আসলে প্রকৃত মনোনয়ন পেলো এটা এখন একটি শক্ত প্রশ্ন। দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারন মানুষ এখন চরম বিভ্রান্ত। তেমনী চরম মান সম্মান সংকটে পড়েছেন স্বয়ং দুই প্রার্থী। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তহীনতার কারনেই এটি ঘটেছে।
প্রথমে মনোনয়ন দেয়া হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তকে। দুদিন পরে এখন দেখা যাচ্ছে একই মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র প্রভাষক তরিকুল ইসলাম। বিপত্তি এখানেই। কারন একই ফরম, মনোনয়ন প্রক্রিয়ার ধরনও এক।
তরিকুল ছিলেন উপজেলা ও জেলা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। জেলা আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে তরিকুলের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। তিনি যথারীতি মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন। অন্যদিকে শান্তও মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং জমা দেন।
এই মনোয়ন প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুষ্টিয়া-4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তিনি বলেন সঠিক প্রক্রিয়ায় সেটা করা হয়নি।
মনোনয়ন নিশ্চিতের কেন্দ্র থেকে পত্র পান শান্ত। এর দুদিন যেতেই আজ (নভেম্বর ৩০) দেখা যাচ্ছে ঐ সিদ্ধান্ত বাতিল নতুন মনোনয়ন পেয়েছেন তরিকুল।
এ বিষয়ে তরিকুল জানান তিনিই মনোনয়ন পেয়েছেন। এটাই সঠিক। তিনি জানান তিনি উপজেলা ও জেলার মনোনিত প্রার্থী।
অন্যদিকে শান্ত জানান তিনি এখনও পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। কিছু বলার নেই।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন থান বলেন তরিকুলই জেলা আওয়াম লীগের প্রার্থী এবং মনোনয়নও তারই। প্রথমে ভুলভাবে শান্তর নাম এসেছিল।
এ বিষয়েকুষ্টিয়া-4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net