July 26, 2026, 4:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

লালনের ধর্মীয় কুসংস্কার ও জাত-পাত বিরোধী চিন্তাধারা বর্তমান বিক্ষুব্ধ সমাজকে পথ দেখাতে সক্ষম : বিক্রম দোরাইস্বামী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন লালনের ধর্মীয় কুসংস্কার বিরোধী, জাত-পাত ও প্রথাবিরোধী চিন্তাধারা বর্তমান বিক্ষুব্ধ সমাজকে পথ দেখাতে সক্ষম। তিনি লালনের চিন্তাধারাকে ধারন ও পালনের জন্য উদ্যোগী হবার আহবান জানান।
দোরাইস্বামী একটি ছোট দল নিয়ে শুক্রবার ছেঁউরিয়াস্থ লালন মাজারে এক সংক্ষিপ্ত পরিদর্শনে এ কথা বলেন। এর আগে তিনি শিলাইদহ কুঠিবাড়ি পরিবভ্রমণ করেন এবং সেখানে কুঠিবাড়িতে ভারতীয় অর্থ সহায়তায় নির্মিত কয়েকটি স্থাপনার কাজের অগ্রগতি দেখেন। সেখান থেকে তিনি লালন মাজারে আসেন।
তিনি মহাত্মা লালনের মাজারে কিছু সময় কাটান। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। লালন স্থানীয় শিল্পীদের কন্ঠে গান শোনেন।
দোরাইস্বামী বলেন লালনের অসাম্প্রদায়িক গান এখন একটি বিশেষায়িত একটি দর্শনের সাথে তুলনীয়। তার চিন্তাধারা বহুলাংশে বর্তমান সময়ে সিনক্রিটিজম ধারার প্রতিনিধিত্ব করে। যদিও তিনি ধর্মে ধর্মে সমন্বয়ের কথা বলেননি। তবে ধর্মে ধর্মে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার সকল বাণীর মূলসুর ছিল ইন্টারফেইথ রিলিজিওন।
এসময় তার সাথে ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, রাজশাহীর সহকারী হাই কমিশনার সনজিভ কুমার ভাট্রি ও ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ানম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অতিকুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক আমিনুল হক রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা অজয় সুরেকা, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
মি: দোরাইস্বামী লালন মাজারের জন্য একটি স্বয়ংক্রিয় স্যানটাইজার মেশিন, কুষ্টিয়া পুলিশের জন্য মাস্ক উপহার দেন।
সর্বশেষে তিনি বলেন তিনি সময় পেলে লালন মাজারে আবার আসবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net