August 25, 2026, 3:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

করোনায় মারা যাওয়া প্রবাসীদের প্রতি পরিবার পাবে ৩ লাখ টাকা

দৈনিক কুষ্টিয়া অন লাইন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন দেশে কোন প্রবাসী বাংলাদেশি কর্মী মারা গেলে তাদের পরিবারকে অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেয়া হবে।

বুধবার (১৫ এপ্রিল) আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

প্রবাসী কর্মীরা দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ৫ হাজার টাকা যাতায়াত খরচও বিবৃতিতে জানানো হয়।

একই সঙ্গে ফিরে আসা প্রবাসী-কর্মীকে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর ৫ এপ্রিল প্রবাসীদের দেশে ফেরত আনা সম্পর্কিত প্রথম বৈঠকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ও দ্বিতীয় বৈঠকটি ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net