July 13, 2026, 12:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিজ্ঞান গবেষণায় সরকারী অনুদান পেলেন ইবির ২৬ শিক্ষক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে ২০২০-২১ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষক।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক।
এর মধ্যে মোট চার ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি ও প্রভাষক আনিসুল কবির।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমিন, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খলিলুর রহমান ওসহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন খান এবং সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ মনোনীত হয়েছেন।
এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আয়েশা আক্তার জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা, অধ্যাপক ড. মিনহাজুল হক, অধ্যাপক ড. আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. শামসুল আলম ও সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক এবং সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক ফেলোশিপ পাচ্ছেন।
আরও মনোনীত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ টি এম মিজানুর রহমান ও সহযোগী অধ্যাপক কামরুজ্জামান।
মনোনীতরা তাদের প্রকল্প অনুযায়ী দুই-তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।
১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ওগবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net