October 21, 2026, 1:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

আবার শুরু হচ্ছে ওএমএসে চাল বিক্রি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক

সরকার আবার স্থগিত ১০ টাকা কেজির ওএমএসের চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিক্রয় সবার মাঝে নয়। যারা সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে আছেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। তালিকা করে কার্ডের ভিত্তিতে এখন তা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ওএমএস কমিটির সভাপতি) নির্দেশনাপত্র দেওয়া হয়েছে। বুধবার (১৫ ্এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এর আগে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছেন, তাদের এই তালিকার বাইরে রেখে যাদের কোনো কার্ড নেই, এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসে ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাসের কারণে ৫ এপ্রিল থেকে ১০ টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি শুর“ হয়েছিল। তাতে দেখা যায়, এসব চাল কিনতে প্রচুর ভিড় হ”িছল। ভিড় এড়াতে গত সোমবার তা ¯’গিত করে খাদ্য মন্ত্রণালয়। যা এখন আবার চালু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net