August 31, 2026, 9:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রাম থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত
লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে স্বামীর সাথে ঝগড়ার কারনে আত্মহত্যা মনে করা হলেও নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নিহতের নাম হাফিজা খাতুন (২৪), তিনি ৬ বছর বয়সী একসন্তানের জননী। তার স্বামী বাজারপাড়ার মামুন (২৮), সৌদি আরব প্রাবাসী । হাফিজার পিতার বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে।
পারিবারিক সুত্র বলছে হাফিজার ছেলে গতকাল বিকালে পাশের বাড়ির ছেলের সাথে খেলতে গিয়ে ঝগড়া হয়। রাতে তার স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয়।
পরদিন সকালে ৭টার দিকে হাফিজার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় তার ঘরে। তার ঘরের দরজার এক সাইড খোলা ছিল। হাফিজার শশুরের পরিবারের কেউ কিছু বলতে পারেনি। তবে তার শশুর জানায় তাদের মধ্যে কোন বিরোধ ছিল না।
এ বিষয়ে হাফিজার পিতা বলেন তার মেয়ে গত কয়েকদিন আগে এখানে আসে। সকালে এক প্রতিবেশি ফোন করে তাকে তার মেয়ের মৃত্যু সংবাদ দেয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন।
লাশের গলায় রশির দাগ, কপালে আঘাত ও পায়ে আঘাতের মতো চিহ্ন রয়েছে বলে তিনি জানান। লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net