August 24, 2026, 6:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় আইসিটি আইনে নর্দাণ বিশ্ববিদ্যালয় ছাত্রী জেলে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//

কুষ্টিয়ায় আইসিটি আইনে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আজ (১৮ এপ্রিল) বিকেলে জেলে প্রেরণ করেছে আদালত।

ঐ ছাত্রীর নাম মীর মনিরা, ২৩, সে বেসরকারী নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে লেখাপড়া করে। মনিরা কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা।

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ মুছাব্বের“ল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

এামালায় বলা হয় করোনা নিয়ে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তি কপি করে নিজের নাম ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রচার করছিলেন ঐ তর“ণী।
এই বিষয়টি খুলনা বিভাগীয় কমিশনার কুষ্টিয়ার এক চিকিৎসকের মাধ্যমে অবগত হন। পরে তিনি বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসকে অবহিত করেন।
জানা যায় মীর মনিরা কুষ্টিয়া জেলা প্রশাসক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করচিলেন এবং নিজেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিলেন।
মীর মনিরার পরিচয় জানার পর তাঁকে তাঁর আত্মীয়ের সঙ্গে গতকাল শুক্রবার জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়।
সেখানে জিজ্ঞাসাবাদে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন মনিরা। মনিরা জানান, তাঁরা সাত বন্ধু মিলে ম্যাসেঞ্জারে ফটোশপের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকেন।
ঐ তরুণী জানান জেলা প্রশাসকের ঐ সংবাদ বিজ্ঞপ্তির কপিতে জেলা প্রশাসকের নাম ও স্বাক্ষর এডিট করে সেখানে মীর মনিরা নাম ও স্বাক্ষর দিয়ে সেটা তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে পাঠাতেন। এটা তিনি মজা করে করতেন বলে জানিয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই তর“ণীকে গ্রেপ্তার করা হয় শনিবার দুপুরে তার বাড়ি তেকে এবং আদালতে তোলা হয় বিকেলে। আদালত তাকে জেলে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net