February 28, 2026, 3:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

চুয়াডাঙ্গায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা//*/
চুয়াডাঙ্গার জীবননগরে নতুনপাড়া গ্রামে বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারীদের মধ্যে বন্দুকযুদ্ধের নিহত হয়েছে এক মাদক ব্যবসায়ী।

নিহতের পরিচয়ে বলা হয়েছে তার নাম জসিম মন্ডল, ৫৩, একই গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটে সোমবার ভোরে।

এসময় চোরাকারবারীদের হামলায় আহত হয়েছে বিজিবির দুই সদস্য।

আজ সোমবার বিজিবি ৫৮-ঝিনাইদহ’র পরিচালক কামর“ল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নতুনপাড়া সীমান্তের মেইন পিলার নং-৬৬ কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে আটক করে বিজিবি।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুনপাড়া গ্রামের ভরভরিয়া মাঠে রহমানের আমবাগানের মধ্যে থেকে ২ টি প্লাষ্টিকের বস্তায় ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে একই বিজিবি।
অভিযান চলাকালে হঠাৎ জসিম উদ্দিনকে সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য বিজিবি দলের উপরে গুলিবর্ষন করে। এতে টহল দলের ২ জন বিজিবি সদস্য আহত হয়।

আত্মরক্ষার্থে টহল দল পাল্টা গুলি করে। একপর্যায়ে জসিম বিজিবি কাছ থেকে পালানোর উদ্দেশ্যে দৌড় দেয এবং গোলাগুলির মধ্যে পড়ে। এসময় তার বুকে ও পিঠে কয়েক রাউন্ড গুলি লাগে।

আহত জসিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনা¯’ল থেকে একটি ওয়্যার কাটার, ৩ টি কাঁচি, ১ টি দা, ১টি ছোরা ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত বিজিবি সদস্যদের ¯’ানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনা¯’ল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে জীবননগর থানা পুলিশ।
এ ব্যাপারে নতুনপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হামিদুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net