August 25, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি শেষ হওয়া আইসিসির এক বৈঠকে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতদিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতেন সালমা খাতুন-জাহানারা আলমরা। ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের এশিয়া কাপও জেতেন তারা। এবার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্টেও মাঠে নামবে বাংলাদেশের নারীরা।

আইসিসি বৃহস্পতিবার ১ এপ্রিল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদের নারী দলকে ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টেস্ট স্বীকৃতি পেয়েছে এখন পর্যন্ত দশ দেশের নারী দল। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net