August 24, 2026, 7:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

এইচএসসি পরীক্ষা পিছিয়ে ঈদের পর, এসএসসি’র রেজাল্ট সামনে মাসে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/

আবারো পেছানোর চিন্তাভাবনা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গত ১ এপ্রিল থেকে শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়েছে আগেই। এবার তা ঈদের পর নেওয়ার চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, এসএসসি’র ফলাফল মে মাসের শেষের দিকে প্রকাশ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে জানিয়েছে শিক্ষাসচিব মাহাবুব হোসেন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে শিক্ষাসচিব মাহাবুব হোসেনের সঙ্গে কনফারেন্সে অংশ নেন সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net