June 3, 2026, 6:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

এমপি জর্জকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

 

সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করায় এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ওই যুবক রফিকুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে ১৮ এপ্রিল দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা, পেশায় সিএনজি চালক।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জ। তাকে নিয়ে ” বাঁশেরকেল্লা ” নামক আইডিতে আপত্তিকর পোষ্ট Md. Rafiqul Islam নামক আইডিতে ১৭ এপ্রিল রাত ৮ ঘটিকা ৫ মিনিটে শেয়ার দেওয়া হয়। বিষয়টি ফেসবুকে দেখতে পেয়ে সাংসদের চাচাতো ভাই আবু সাইদ জনি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় ১৮ এপ্রিল সকালে মামলা করেন। মামলা নম্বর ২৬। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net