September 25, 2026, 6:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে মো. জহির (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত জহির জামালপুর গ্রামের জব্বারের ছেলে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশাফুজ্জামান বলেন, জহির শর্টগানে ব্যবহৃত বল এর মতো গুলিতে আহত হয়েছে। সে গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন বলেছেন চেয়ারম্যান। তিনি বলেন, কোথায় চিকিৎসা নিচ্ছেন এটা নিশ্চিত হতে পারেনি। তবে শুনেছি রাজশাহীতে কোন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ভারত থেকে মাদক পাচার করে আনার সময় এ ঘটনা ঘটে। ওপারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্প। তাদের গুলি জহিরের ডান পায়ে বিদ্ধ হয়।

এদিকে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামালপুরের মেম্বর মোঃ আসলাম উদ্দিন এ সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, চুরি চামারি করতে যারা সীমান্তে যান তাদের খবর তিনি খুব একটা রাখেন না। আসলাম বলেন, রোজার মাসে তিনি খুব একটা বাইরে বেরও হচ্ছেন না। সেজন্য হয়তো খবর পাননি তিনি।

বুধবার সকাল ১০টায় ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন বলেন, পতাকা বৈঠক দুই বাহিনীর রুটিন ওয়ার্ক। একজনের গুলিবিদ্ধের ঘটনা জানতে চাইলে তিনি বলেন সীামন্তে গুলিতে আহত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net