July 27, 2026, 6:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট সরকারের কাছে হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

কভিড-১৯ টেস্ট পদ্ধতির স্যাম্পল সরকারের কাছে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই স্যাম্পল হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র। ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের আওতায় উদ্ভাবিত কভিড-১৯ টেস্ট পদ্ধতির এ স্যাম্পল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি’কেও দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শনিবার সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠিত হয়।

গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর ‘কভিড-১৯ ডট ব্লোট’-এর স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। এ উদ্ভাবনে রয়েছে ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী। প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে আপাতত ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল আইসিডিডিআরবিসহ দশটি প্রতিষ্ঠানের হাতে স্যাম্পল তুলে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

নমুনা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শিল, কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্য বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net