February 28, 2026, 1:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

অবস্থার পরিবর্তন না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকছে। সহসা খোলার কোন সম্ভাবনাও নেই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে করোনা প্রাদুর্ভাব অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের আট জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়কালে এ তথ্য জানান।

রাজশাহী বিভাগের সঙ্গে মতবিনিময়ের উদ্বোধনী বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল এখন আমরা খুলবো না। করোনার প্রাদুর্ভার অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবো না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল-কলেজ সব বন্ধ থাকবে। যখনই ভাইরাসের প্রাদুর্ভাব থামবে তখনই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো।’

মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘সবাইকে বলবো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। যাতে বাংলাদেশ যেন এই দুর্যোগ থেকে মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net