October 14, 2026, 1:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন

জাহিদুজ্জামান/

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন। 

কুষ্টিয়া শহরে প্রবেশের সকল পয়েন্টে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সকল যানবাহন তল্লাশ করা হচ্ছে। কেউ যাতে মাস্ক না পরে শহরে প্রবশে করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করছে তারা।

 

 

১ জুন দুপুরে করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল বৈঠকে লকডাউন না দিয়ে মাস্ক পরা নিশ্চিত করা এবং নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ দেয়া হয়। লকডা্উনের মতো সিদ্ধান্তে যেতে আরো কয়েকদিন পর্যবেক্ষণ করার কথা বলা হয়।

 

 

তবে লকডাউন দেয়া-না দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নাগরিকদের মধ্যে। সীমান্তের এই জেলায় লকডাইন না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলছেন অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এএফএম আমিনুল হক রতন বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। তিনি বলেন, জীবন যেমন বাঁচিয়ে রাখা দরকার তেমনি জীবিকারও প্রয়োজন আছে। তাই সচেতনতা বাড়িয়ে আরো কিছু দিন অপেক্ষা করার পক্ষে তিনি। তিনি বলেন, দিন আক্রান্তের সংখ্যা ৩০ এর কাছাকাছি। এটি ৫০ এর উপরে গেলে লকডাইনের কথা চিন্তা করা যেতে পারে। 

 

 

এদিকে কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, প্রথম ঢেউয়ে আমাদের করোনা মোকাবেলার অভিজ্ঞতা আছে। তিনি বলেন, ভারতের মতো অবস্থা হলে তখন সেরকম ব্যবস্থা নেয়া যাবে। তিনিও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার পক্ষে। বলেন, তারপর অবনতি হলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। 

 

এদিকে গত ২৪ ঘন্টায় ১১৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ২৭ শতাংশে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net