August 25, 2026, 4:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চীনের ৬ লাখ টিকা আসছে ১৩ জুনের মধ্যে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

চীনের উপহার হিসেবে বাংলাদেশকে দ্বিতীয় ধাপে দেয়া সিনোফার্মের আরো ৬ লাখ টিকা ১৩ জুনের মধ্যে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।

শনিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানান। এর আগে, ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা দেশে আসে।

 

এমন সময় উপহারের টিকা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন হুয়ালং, যখন চীন থেকে টিকা কেনা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। টিকার দাম প্রকাশ করে দেয়ায় চীন ‘বিরক্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

তিনি জানান, ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না। তারা অন্য দেশে যে দামে টিকা বিক্রি করে, সে দামেই কিনতে হবে। তা দ্বিগুণ বা তিন গুণ হতে পারে।

 

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান। এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই দাম এখনো অনুমোদন পায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net